বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে দাবি আদায়ে আগামী ২৯ এপ্রিল ইউনিটির সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেওয়া হয়েছে।সাগর-রুনি দম্পতি হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল সোমবার ডিআরইউর সামনে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন।সমাবেশে সাগরের মা সালেহা মনির বলেন, ‘আমি জানি, খুনিরা শনাক্ত হয়ে গেছে। এখন টালবাহানা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যখন সাংবাদিকেরা ভাগ হয়ে যান, তখন আশাহত হই।’সমাবেশে সাংসদ বেবী মওদুদ বলেন, ‘আমরা এই মামলার তদন্ত শেষে বিচারের শুরুটা দেখতে চাই।’সমাবেশে সাংবাদিকদের মধ্যে জাহিদুজ্জামান ফারুক, শফিকুর রহমান, সালিম সামাদ প্রমুখ বক্তৃতা করেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।