বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে সংক্ষুব্ধ জনতা নামের একটি সংগঠন। এ ধরনের সব হত্যাকাণ্ডের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারেরও দাবি জানায় সংগঠনটি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়া ভাষাসৈনিক আবদুল মতিন বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দুর্ভাগ্যজনক। প্রত্যেক মানুষেরই বিচার পাওয়ার অধিকার আছে। এ ধরনের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, কথিত ক্রসফায়ারের নামে যেন আর কেউ নিহত না হয়। এ পর্যন্ত যত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান ভাষাসৈনিক আবদুল মতিন।অনুষ্ঠানের সভাপতি নূরননবী বলেন, কোনো সভ্য দেশে বিনা বিচারে মানুষ হত্যা কাম্য নয়। গতকাল সকালে বৃষ্টির মধ্যেই পালিত হয় এ কর্মসূচি।