বিজিএমইএর ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার প্রথম আলোয় ‘অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, রাজধানীর চার পোশাক কারখানাকে জরিমানা’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, প্রকাশিত সংবাদে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। প্রকৃতপক্ষে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার জন্য রাজধানীর যে চারটি পোশাক কারখানাকে জরিমানা করা হয়েছে, সেগুলোর কোনোটি বিজিএমইএর সদস্য নয়। বিজ্ঞপ্তি।