বিজিএমইএর সভাপতিকে সম্মিলিত নারী সমাজের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার পরিজনকে গ্রামে রেখে পোশাকশিল্প কারখানার নারীশ্রমিকেরা সারা বছর কাজ করেন। ঈদে সেই নারীশ্রমিকদের বাড়ি যেতে হয় খালি হাতে। ফলে ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এবার ঈদে এই নারীশ্রমিকদের যাতে খালি হাতে যেতে না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সম্মিলিত নারী সমাজ গতকাল শনিবার পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে। বিজিএমইএর পক্ষ থেকে ঈদের আগেই বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্মারকলিপি জমা দেওয়ার আগে সম্মিলিত নারী সমাজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। এতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, মুক্ত শিশু ও নারী সংঘ, বাঁচতে শিখ নারী, স্বাস্থ্য আন্দোলন, শ্রমবিকাশ কেন্দ্র এবং উবিনীগের প্রতিনিধিরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, বিজিএমইএ এবং সরকারকে মনে রাখতে হবে, ঈদের আগে বেতন-বোনাস পাওয়া শ্রমিকদের ন্যায্য অধিকার।মানববন্ধনে বক্তব্য দেন ফরিদা আখতার, লাভলী ইয়াসমিন, সুলতানা আখতার, শাহীনুর বেগম, তাহেরা বেগম, রোকেয়া বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।