বিজিবি সদর দপ্তরের সীমানাপ্রাচীর সরিয়ে রাস্তা প্রশস্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পিলখানার বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের ১ ও ২ নম্বর গেট-লাগোয়া সীমানাপ্রাচীর সরিয়ে রাস্তা প্রশস্ত করার দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। একই সঙ্গে সদর দপ্তরের ভেতর দিয়ে এলাকার জনসাধারণের জন্য চলাচলের ব্যবস্থা করারও দাবি করেছে দলটি। গতকাল বিজিবি সিনেমা হলের সামনে সিপিবির লালবাগ-কামরাঙ্গীরচর শাখা আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করা হয়।