বিজ্ঞান নীতিমালার খসড়ার ওপর মতামত আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা-২০১০’-এর সংশোধিত খসড়ার ওপর জনগণের মতামত আহ্বান করা হয়েছে। এ জন্য বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে (www.mosict.gov.bd) খসড়া নীতিমালাটি প্রকাশ করেছে।নীতিমালা বিষয়ে যেকোনো মতামত [email protected] ঠিকানায় ই-মেইলে অথবা অধিশাখা-১০, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা—এই ঠিকানায় ডাকযোগে পাঠানোর অনুরোধ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।১৯৮৬ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা প্রণয়ন করা হয়। আধুনিকায়নের লক্ষ্যে এ বছর ওই নীতিমালা সংশোধন করা হয়। বিজ্ঞপ্তি।