বিজ্ঞান শিক্ষার প্রসারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ কর্মসূচি গ্রহণ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান শিক্ষার প্রসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন কর্মসূচি যৌথভাবে পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাগারভিত্তিক কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিজ্ঞানবিষয়ক দূত অধ্যাপক রিটা কলওয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এসব আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন অধ্যাপক রিটা। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরাও দিন দিন ব্যবসায় শিক্ষার দিকে এ বিষয়টি আলোচনার সময় স্পষ্ট হয়েছে। তাই বিজ্ঞান শিক্ষার প্রসারে দুই দেশের মধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ব্যাপারে আলোচনা হয়েছে।রিটা কলওয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রী বিনিময় এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকতর সুযোগ প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান উপাচার্য।আলোচনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার এবং আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. মনির উপস্থিত ছিলেন।