বিজ্ঞাপন দিয়ে টাকা চাওয়ায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনাকে পুঁজি করে বিজ্ঞাপন দিয়ে চাঁদা তুলে তা আত্মসাত্ করার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বুধবার গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিরা খাতুন মিরপুরের পল্লবী থেকে মোহাম্মদ মোক্তার হোসেন (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।ঢাকা মহানগর পুলিশ জানায়, মোক্তার নিজেকে একটি মানবাধিকার সংগঠনের কর্মী দাবি করে নিমতলীর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়ে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেন। সাহায্য পাঠানোর ঠিকানা হিসেবে তিনি ব্র্যাক ব্যাংক, মিরপুর শাখার হিসাব নম্বর : ১৫১১১০১৪১৩৬৯১০০১ উল্লেখ করেন।