বিজয় দিবস উপলক্ষে আ. লীগের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি শুরু করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ।কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ ডিসেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই ভাষণের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে মাসব্যাপী কর্মসূচি।গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দা সাজেদা চৌধুরী। এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা এবং ঢাকার সাংসদরা উপস্থিত ছিলেন। সৈয়দা সাজেদা চৌধুরী ঘোষিত কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যৌথসভা: বিজয় দিবসের কর্মসূচি সফল করার লক্ষে সন্ধ্যায় সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা বৈঠক করেন। বৈঠকের শুরুতে বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, গণতন্ত্র ব্যাহত করার জন্য খালেদা জিয়া ষড়যন্ত্র করছে।