বিজয় দিবসে ‘ঢাকা জেলা প্রশাসক পদক’ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবসে ‘ঢাকা জেলা প্রশাসক পদক’ ঘোষণা করা হয়েছে। এ বছর ছয় বিশিষ্টজন এই পদক পাচ্ছেন। তাঁরা হচ্ছেন, সংগীতে কলিম শরাফী (মরণোত্তর); সাহিত্য ও সাংবাদিকতায় রাহাত খান; শিক্ষায় ড. আনোয়ার হোসেন; জনপ্রশাসনে এইচ টি ইমাম; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ক্রীড়ায় কাজী সালাউদ্দিন।ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।