বিজয় সরণি-তেজগাঁও রেলওয়ে উড়ালসেতু চালু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হচ্ছে সম্প্রসারিত বিজয় সরণি ও তেজগাঁও রেলওয়ে উড়ালসেতু। রাজধানীর পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সরাসরি সংযোগ সৃষ্টিকারী এ সড়ক ও উড়ালসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় সরণি ফোয়ারার পূর্ব প্রান্তে আজ সকাল ১০টায় এই উদ্বোধনী অনুষ্ঠান হবে।তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ আগস্ট এই সংযোগ সড়ক প্রকল্প অনুমোদন করা হয়। ২০০৮ সালের ১৭ আগস্ট সড়কটির নির্মাণকাজ শুরু হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ সড়কের বাস্তবায়নকারী সংস্থা।১১৪ কোটি টাকা ব্যয়ে তৈরি এ সড়কের দৈর্ঘ্য এক হাজার ৪০০ মিটার। এর মধ্যে সড়ক ৪৪৫ মিটার এবং তেজগাঁও রেললাইনের ওপর দিয়ে উড়ালসেতু ৬৬৯ মিটার।রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা বলেন, বিজয় সরণি ও তেজগাঁও সড়ক চালু হলে উত্তরা বা গুলশান-বনানী এবং ধানমন্ডি-লালমাটিয়া-মোহাম্মদপুরের মধ্যে যাতায়াত-সুবিধা বাড়বে। প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্মগেট বা পান্থপথের সড়ক সরাসরি ব্যবহার করতে হবে না।