বিজয় সরণিতে মৃত্যু ঘড়ি স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস করার লক্ষ্যে নীতিনির্ধারকদের প্রভাবিত করার পাশাপাশি জনমত সৃষ্টির লক্ষ্যে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) একটি ‘মৃত্যু ঘড়ি’ স্থাপন করেছে। রাজধানীর বিজয় সরণির মোড়ে স্থাপিত ওই ঘড়িটি প্রতিনিয়ত আপডেট করবে তামাকের কারণে প্রতিনিয়ত ঘটতে থাকা মৃত্যুর সংখ্যা। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় মৃত্যু ঘড়িটি সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এর উন্মোচন করেছেন। মন্ত্রী আগামী সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে তামাকবিরোধী আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তাইফুর রহমান, ইশরাত চৌধুরী, আমিন উল আহসান, সোহেল রেজা চৌধুরী, রুহুল আমিন রুশদ, ইকবাল মাসুদ, লিটন হায়দার, নুরুল ইসলাম হাসিব, সাইদ বদরুল করিম, নাদিরা কিরণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহনাজ শারমিন। বিজ্ঞপ্তি।