বিজয়ের মাসে হরতালকারীরা দেশদ্রোহী: তাজুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, যারা বিজয়ের মাসে হরতাল-অবরোধ কর্মসূচি দেয়, তারা দেশদ্রোহী। তারা মুক্তিযুদ্ধের বিজয়ে বিশ্বাস করে না। তিনি বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে বলেন, ১৫ ডিসেম্বর জাতির জনকের হত্যার দিন একজন নেত্রী জন্মদিন পালন করেন এবং বিজয় দিবসে হরতালের কর্মসূচি দেন। এরা রুচিহীন ও বিকৃত মানসিকতার লোক।সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ-পশ্চিম প্রাঙ্গণে ‘মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চ’ আয়োজিত মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল প্রমুখ।