বিটিসিএলের ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন, পরে চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ইন্টারনেট সেবায় ত্রুটি দেখা দিয়েছে। গত মঙ্গলবার রাত আটটা থেকে সংস্থার ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েতে (আইআইজি) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রতিষ্ঠানের ইন্টারনেট-সেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল বুধবার বিটিসিএলের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইআইজির দুটি এনই ৪০ কোর রাউটারে কারিগরি ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এখন বিকল্প উপায়ে সেবা দেওয়া হচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, ইতিমধ্যে ইন্টারনেট সংযোগ সমস্যা ৯০ শতাংশ সমাধান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আরও এক ঘণ্টা ইন্টারনেট-সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।