বিতার্কিকদের বিষোদগার রাজনীতির প্রতি
তারা এখনো স্কুলে পড়ে। কিন্তু বিতর্ক্রকরছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিষয় নিয়ে। বিতর্কের মধ্য্রেকথা আর যুক্তিতে বুঝিয়ে দিল যে, নিজেদের ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন্রস্কুলের এই তার্কিকেরা। তাদের মতে, সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নেই, নেই প্রকৃত শিক্ষিত হওয়ার সুযোগ। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বৃহস্পতিবার ‘স্যান্ডালিনা-প্রথম আলো ভিকারুননিসা ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতায়’ তার্কিকেরা এই মতামত ব্যক্ত করে। গতকাল বিতর্কের বিষয় ছিল, ‘সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার মান অর্জনের পথে প্রধান বাধা ছাত্র-শিক্ষক রাজনীতি’। বিতর্কে সরকারি দল এবং বিরোধী দলের উভয় পক্ষের বিতার্কিকেরা বিষোদগার করেছে রাজনীতির প্রতি। সরকারি দল বলেছে, ছাত্র রাজনীতির কারণে অস্ত্রের দাপট আর ক্ষমতার দাপট বেড়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। অপর দিকে বিরোধী দল বলেছে, ছাত্র রাজনীতির কারণেই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। কিন্তু লেজুড়বৃত্তি রাজনীতিই এ দেশের শিক্ষাব্যবস্থার দুরবস্থার কারণ। তার্কিকদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হচ্ছে রাজনৈতিক দলের সমর্থনে। আর শিক্ষকেরা পরবর্তী সময় শিক্ষা বিতরণের পরিবর্তে রাজনীতির দীক্ষা বিতরণ করেন। দুই পক্ষের তার্কিকেরা বলেন, রাজনীতির জন্ম্রহয়েছে অধিকার আদায়ের জন্য। এই রাজনীতির ইতিবাচক প্রয়োগ ঘটলে অবশ্যই তা সবার জন্য ভালো। কিন্তু সাম্প্রতিক সময়ে যে নোংরামি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নামে ঘটে গেল তা প্রমাণ করে, ছাত্র রাজনীতি শিক্ষার মান অর্জনের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। মঙ্গলবার থেক্রেশুরু্রহওয়া পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত হয় স্কুল বিতর্কের প্রথম্র রাউন্ড। এতে ৩৭টি দলের ১৮টি বিতর্ক্রঅনুষ্ঠিত হয়। বিতর্কের্রবিষয় ছিল, ‘শিক্ষাই জাতীয় সামাজিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হতে পারে’,্র‘আমাদের শিক্ষাব্যবস্থায় জীবন থেকে শিক্ষা নেওয়া হয় না বলে আমাদের শিক্ষা্রপরিপূর্ণ্রহয় না’, ‘বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান অর্জনে ব্যর্থ’ এবং্র ‘সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার মান অর্জনের পথে প্রধান বাধা ছাত্র-শিক্ষক রাজনীতি’।স্কুল বিতর্কের প্রথম রাউন্ডে বিজয়ী দল হচ্ছে, আইডিয়াল ডিবেটিং ক্লাব ১, ২ ও ৩, ওয়াইডব্লিউসিএ ডিবেটিং ক্লাব ২, সেন্ট গ্রেগরি ডিবেটিং ক্লাব ‘মার্শেল’, মাদ্রাসা বায়তুল মামুন, নারায়ণগঞ্জ আইডিয়াল ডিবেটিং ক্লাব-১, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স ডিবেটিং ক্লাব ‘ফাইটার্স’, ডিবেটিং ক্লাব অব দি ল্যাবরেটরিয়ান-৪ ও ভিকারুননিসা ডিবেটিং ক্লাব ‘প্রতিতী’। আজ সকাল থেকে অনুষ্ঠিত হবে ক্লাব পর্যায়ের প্রথম রাউন্ডের বিতর্ক।