বিদেশি মুদ্রাসহ আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পলাশী ও প্রেসক্লাব এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন: মোহাম্মদ মফিজ, হাবিবুর রহমান, আবু তালেব ও শাকিল আহম্মেদ। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সিএনজিচালিত অটোরিকশার চালক মফিজ পলাশী এলাকায় একজন পথচারীকে ওমানের কয়েকটি মুদ্রা দেখিয়ে বলেন, তাঁর কাছে অনেক মার্কিন ডলার রয়েছে। তিনি কম দামে সেগুলো বিক্রি করতে চান। ওই পথচারী বিষয়টি পুলিশকে জানালে এসআই মাসুদ রানা পলাশীতে গিয়ে মফিজকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রেসক্লাবের পাশের রাস্তা থেকে অন্য তিনজনকে আটক করা হয়।