বিদ্যমান সীমানাতেই ডিসেম্বরে ডিসিসি নির্বাচন: সিইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যমান সীমানাতেই আগামী ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের এ কথা জানান।সিইসি বলেন, এ বছরের মধ্যে স্থানীয় সরকারের মেয়াদোত্তীর্ণ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হবে না। তবে ডিসেম্বরে ডিসিসির নির্বাচন করা হবে। তিনি জানান, ডিসিসির নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে শিগগিরই কমিশন আলোচনায় বসবে।সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদ বাতিলের বিষয়ে তিনি বলেন, আদালতের রায়ের কপি পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।