বিদ্যু ৎ ও জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে পর্যাপ্ত জ্বালানির অনুসন্ধান’ শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বিদ্যু ৎ ও জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই।বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এই সেমিনারের আয়োজন করে। গতকাল রোববার সকালে বিআইআইএসএস মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনারে বক্তারা বলেন, দেশে বিদ্যু ৎ ও জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। ২০২০ সালে এই চাহিদা বর্তমানের তুলনায় চার থেকে পাঁচ গুণ হবে। এই চাহিদা পূরণে যেমন জ্বালানির অনুসন্ধান বাড়াতে হবে, তেমনি কার্যকর বিকল্প হিসেবে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। এ ছাড়া প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ফেরদৌস মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।আলোচনায় অংশ নেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইমরুল কায়েস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুধাসত্য রফিক, বিআইআইএসএসের মাহফুজ কবির প্রমুখ।তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের নতুন নতুন ক্ষেত্রে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি বিদ্যু ৎ ও জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে আগামী বছরের মধ্যে ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যু ৎ আসবে। এ ব্যাপারে শিগগিরই চূড়ান্ত চুক্তি সই হবে। মিয়ানমারের সঙ্গেও আলোচনা চলছে। এ ছাড়া নেপাল ও ভুটানে পানি বিদ্যুতের প্রচুর সম্ভাবনা রয়েছে। উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এর সুফল পাওয়ারও চেষ্টা চলছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যু ৎ উ ৎ পাদনের বিষয়ে কথা হচ্ছে। তবে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। এ ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত কয়লাসম্পদ আছে। তবে কৌশল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে কয়লা পুরোপুরি উত্তোলন সম্ভব হচ্ছে না। কয়লা খনিগুলো যে অঞ্চলে অবস্থিত সেখানকার মাটি খুবই উর্বর। এ ছাড়া ওই এলাকার ভূগর্ভে পানির অনেক বড় প্রবাহ রয়েছে। তাই উন্মুক্ত কিংবা ভূগর্ভস্থ—যে পদ্ধতিতেই হোক, চাইলেই সেখানে সহজে খনি করা সম্ভব নয়।