বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। এ ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার বিকেল চারটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা। মোর্চার সমাবেশে নেতারা বলেন, দেশ-বিদেশের ধনিক শ্রেণীর মুনাফার স্বার্থ রক্ষা করতে বেসরকারি খাতে রেন্টাল-কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করছে সরকার। আর তাদের স্বার্থ রক্ষা করতে বেশি দামে তেল ও বিদ্যুৎ কিনে, কম দামে বিক্রি করে লোকসানের বোঝা বাড়ছে। এর ফলে বিদ্যুতের দামও দফায় দফায় বাড়ছে।বাম মোর্চার সমন্বয়ক ও মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা বজলুর রশীদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মোর্চার কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী, মোফাজ্জল হোসেন প্রমুখ।বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদ ও বিদ্যুৎ-গ্যাস-পানির সমস্যা সমাধানের দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাববের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তাফা, শহীদুন্নবী ডাবলু, আবদুল লতিফ প্রমুখ। একই দাবিতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল কৃষিবিদ কেন্দ্র। বিজ্ঞপ্তি।