বিদ্যুৎ খাত ধ্বংসের জন্য দায়ী দুর্নীতি ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ছত্রচ্ছায়ায় দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনা চলছে বলে অভিযোগ করেছে কয়েকটি সংগঠন। তাদের অভিযোগ, এই খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশ আয়োজনকারী সংগঠনগুলো হলো জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট।সমাবেশে মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, এই খাতে চরম দুর্নীতি হয়েছে। এ কারণে বিদ্যুৎ খাতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিদ্যুৎ ব্যবসায়ীরা সরকারের ছত্রচ্ছায়ায় লুটপাট করছেন।গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান বলেন, দিনে প্রায় ১২ ঘণ্টা লোডশেডিং হয়। এতে সারা দেশে বিপর্যয় নেমে এসেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।গণতান্ত্রিক গণমোর্চার নেতা তৌহিদুল ইসলাম বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। খাদ্যপণ্য ও পরিবহনে ব্যয় বেড়েছে।সভাপতির বক্তব্যে গণফ্রন্টের নেতা আবু তাহের বলেন, বিদ্যুৎ খাতের বড় দুর্নীতির উদাহরণ হলো সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা।সমাবেশ শেষে একটি মিছিল বের করে সংগঠনগুলো।