বিদ্যুৎ চুরির দায়ে কসমস গ্রুপের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ চুরির দায়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) মৌচাক এলাকার কসমস গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের পরিচালককে ১৬ লাখ টাকা জরিমানা করেছে। গত মঙ্গলবার ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স এ জরিমানা করে।
ডিপিডিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরীর নেতৃত্বে প্রকৌশলীদের একটি দল কসমস সেন্টার নামের একটি ভবনে অভিযান চালায়। অভিযানে প্রকৌশলীরা দেখতে পান, সুকৌশলে ভবনের মিটারের সিল পরিবর্তন করে জাল সিল বসানো হয়েছে। কর্মকর্তাদের জাল স্বাক্ষর এবং মিটারে সেন্সর বসিয়ে স্বাভাবিক গতি কমিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে কসমস সেন্টারে ৬৭ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা উদ্ঘাটিত হয়। এ জন্য কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।
টাস্কফোর্স প্রধান মুনীর চৌধুরী বলেন, কসমস সেন্টারের এই ঘটনা অত্যন্ত দুঃসাহসিক, যা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্য বিশাল এক হুমকি।
দুই সপ্তাহ আগে শুরু এ অভিযানে গতকাল পর্যন্ত বকেয়াসহ জরিমানা ও বিদ্যুৎ বিল আদায় করা হয়েছে ৮ কোটি ৬৭ লাখ টাকার। বিজ্ঞপ্তি।