বিদ্যুৎ–সংকট নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে বিদ্যুৎ–সংকট চলছে। বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ খাতের চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ–বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ ছাড়া সভায় বিদ্যুৎ–সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত থাকবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।
চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা হবে।
আরও পড়ুন