বিদ্যুৎসহ অবকাঠামোর দুরবস্থা উন্নয়নের পথে প্রধান সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছরে প্রকৌশল খাতে দেশ এগিয়েছে অনেকখানি। তবে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থাসহ অবকাঠামো খাতের দুরবস্থা উন্নয়নের পথে বড় বাধা। এ ছাড়া আছে মেধা পাচার। এসব সমস্যার সমাধান করা গেলে দেশ আরও এগিয়ে যাবে।গতকাল রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘স্বাধীনতার ৪০ বছর: জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করা হয় আইইবি মিলনায়তনে।সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম দেশের পরিকল্পিত উন্নয়নে এগিয়ে আসতে প্রকৌশলীদের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা অপরিকল্পিতভাবে যেখানে-সেখানে সেতু, সড়ক নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছি। এসব কাটিয়ে উঠে নতুন করে সোনার বাংলা গড়ে তুলতে হবে।’ সরকার নৌ ও রেলপথের ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক মুনাজ আহমেদ। দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলীদের অবদান তুলে ধরেন তিনি। মেধাবী প্রকৌশলীদের দেশত্যাগ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান মুনাজ। তিনি উল্লেখ করেন, প্রকৌশলীদের ৪০-৫০ শতাংশই পাড়ি জমান দেশের বাইরে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি মো. নূরুল হুদা। অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর, শেখ মুজিবুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।