বিদ্যুৎস্পৃষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২০) নামের জুতা কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ জানিয়েছে, কামরাঙ্গীরচর থানার হুজুরপাড়া এলাকার ‘কাউসার সুজ’ নামের একটি কারখানায় কাজ করতেন আল-আমিন। বেলা তিনটার দিকে কারখানায় কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আল-আমিন জামালপুরের শাহ আলমের ছেলে।