বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়িতে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন (২৫) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, উত্তর বেগুনবাড়ির ওই হোটেলে বিদ্যুতের সমস্যা দেখা দিলে বেলা ১১টার দিকে দেলোয়ার ওপরে উঠে তা ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।