বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারিগরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় গতকাল সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মেহেদী বসিলায় একটি দোকানে ওয়েল্ডিংয়ের কারিগর হিসেবে কাজ করতেন। সকাল ১০টার দিকে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পর দুপুর একটার দিকে তাঁর মৃত্যু হয়।