প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের দারুস সালাম এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন হোসেন (২৫) নামের এক যুবক মারা গেছেন।
দারুস সালাম থানার এসআই তাহমুদ ইসলাম বলেন, মাজার রোডের বাতেননগরের ২৭২/১৩ নম্বর বাসায় পরিবারসহ থাকতেন আল-আমিন। বাসার ট্যাংকে পানি তোলার জন্য রাতে ওই বাসার পানির মোটর চালু করা হয়। সারা রাত চলার পর সকালে মোটরের বিদ্যুৎ-সংযোগটি বন্ধ করতে যান আল-আমিন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এক মাস আগে আল-আমিন বিয়ে করেছিলেন বলে এসআই জানিয়েছেন।