বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার আগামসি লেন এলাকায় গত রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া (২৫) নামে এক যুবক মারা গেছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোহেল ওই এলাকায় বড়ভাই জহিরের জুতার দোকানে কাজ করতেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ওই দোকানে একটি বৈদ্যুতিক মেশিন দিয়ে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়েছে।নিহত সোহেলের ভাই মাসুদ জানান, সাত ভাইবোনের মধ্যে সোহেল ছিলেন দ্বিতীয়।