বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ওয়াইজঘাটে গতকাল শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বাবু (২৩) নামের এক যুবক মারা গেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ জানায়, রতন ওয়াইজঘাটে হায়দার ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানের লেদমিস্ত্রি ছিলেন। বেলা দুইটার দিকে তিনি ওই প্রতিষ্ঠানের একটি মেশিন চালু করতে বৈদ্যুতিক বাক্সে প্লাগ ঢোকাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রতনের বাড়ি কেরানীগঞ্জের মালুপাড়ার জিঞ্জিরা এলাকায়। তাঁর একটি সন্তান আছে বলে জানা গেছে।