বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার উর্দু রোডে গতকাল শনিবার দুপুরে একটি নির্মাণাধীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম খান (২৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে নিজাম ১৬ নম্বর উর্দু রোডে বাবুল হোসেনের নির্মাণাধীন বাড়িতে কাজ করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।