বিধিনিষেধ অমান্য, রাজধানীতে গ্রেপ্তার ৫৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউমার্কেট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে তৎপর পুলিশ। ঢাকা, ২৯ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম

সরকারি কঠোর বিধিনিষেধের মধ্যেও আজ বৃহস্পতিবার রাজধানীতে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান।

ইফতেখায়রুল ইসলাম বলেন, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ ভঙ্গ করার দায়ে ২০৬ ব্যক্তিকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিধি লঙ্ঘন করাসহ বিভিন্ন অভিযোগে ৪৩১টি গাড়ির মালিককে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।