বিধিমালা তৈরির আগে অনুমোদন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধিমালা তৈরির আগে বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন দেওয়া হবে না। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকায় তাদের শাখা ক্যাম্পাস খোলার আবেদন করে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালের ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, শুধু ইরান নয়, মালয়েশিয়া, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শাখা খোলার আবেদন করেছিল। কিন্তু আইন অনুযায়ী বিধিমালা হওয়ার আগে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার অনুমোদন দেওয়ার সুযোগ নেই। এ জন্য কমিশনকে বিধিমালা তৈরি করে দিতে বলা হয়েছে। বিধিমালা তৈরির পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।