বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসার পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনা মূল্যে জরায়ুমুখ ক্যানসার পরীক্ষা চলছে। ৩০ বছর বা তার বেশি বয়সী নারীদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে ২১ জানুয়ারি থেকে এই বিশেষ সেবার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। বহির্বিভাগে (রুম নম্বর-১১, ১২) এই পরীক্ষা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।