বিনা মূল্যে প্যান্ট না পেয়ে ছাত্রলীগ কর্মীদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে গতকাল এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। নিউমার্কেট থানা পুলিশ জানায়, কলেজ ছাত্রলীগের কয়েকজন কর্মী গতকাল সন্ধ্যায় নূরজাহান মার্কেটের দোতালায় এক্সিট নামের একটি দোকানে প্যান্ট কিনতে যান। এ সময় ছাত্ররা কয়েকটি প্যান্ট নিলেও দাম দিতে রাজি হননি। দোকানের মালিক এর প্রতিবাদ করলে দুই পক্ষে কথাকাটাকাটি শুরু হয়। পরে অন্য ব্যাবসায়ীরা এসে এর প্রতিবাদ করেন। খবর পেয়ে ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন কর্মী ওই মার্কেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ব্যবসায়ীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং ওই দোকানে ব্যাপক ভাঙচুর চালান।