বিনা মূল্যে বিতরণের বই উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের একটি লাইব্রেরি থেকে বিনা মূল্যের বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক পাঠ্যপুস্তক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় দাবি করা হয়েছে, মোহাম্মদপুরের নূরজাহান রোডের ইসলামিয়া লাইব্রেরি থেকে বইগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বইগুলো বিনা মূল্যে শিক্ষার্থীদের বিতরণ করার জন্য সরবরাহ করছে সরকার।