বিনোদবিহারী চৌধুরীর জন্মশতবার্ষিকী উদ্যাপনে দুই দিনব্যাপী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর জন্মশতবর্ষ উদ্যাপনের জন্য দুই দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার ঢাকায় এসব কর্মসূচি পালিত হবে। বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এসব কর্মসূচি পালন করবে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি নেওয়ার কথা বলা হয়।ব্রিটিশবিরোধী বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ২৯ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জন্মশতবর্ষ উদ্যাপনের উদ্বোধন ও বিপ্লবীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। ৩০ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।