বিপুল পরিমাণ ফেনসিডিল ইয়াবাসহ গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন থেকে গত সোমবার তিন হাজার ৪০০ বোতল ফেনসিডিল, এক হাজার ৪০০টি ইয়াবা বড়ি ও একটি ব্যক্তিগত গাড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির হলেন মো. ঝন্টু (২৮), শেখ আল ফয়সাল (২৫) ও মঞ্জুরুল আলম (৩০)। ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে ডিবির একটি দল পল্টনে অভিযান চালায়। সেখান থেকে একটি ব্যক্তিগত গাড়ি উদ্ধার করা হয়। সেই গাড়িতেই ওই তিনজন ছিলেন। পরে তল্লাশি চালিয়ে ওই গাড়ির ভেতর থেকে ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত। যশোর, ঝিনাইদহসহ সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করতেন তাঁরা।