প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেটের সাহায্যে বিদেশে কথা বলার অবৈধ ব্যবস্থা (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল-ভিওআইপি) রাখার অভিযোগে গতকাল বুধবার রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে ৬০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, গতকাল র্যাব-৩-এর একটি দল খিলগাঁওয়ের ১০ নম্বর গলির ৪৮০/এ, তিলপাপাড়া ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে এস এম আনোয়ার হোসেন (৩১), আবদুল হান্নান বেপারী (৩৫) ও ফজলুল হককে (৩৮) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে র্যাব বিপুল পরিমাণ ভিওআইপি যন্ত্রাংশ ও সরঞ্জাম উদ্ধার করে। অভিযুক্তরা র্যাবকে ঘুষ দেওয়ার চেষ্টা করলে ঘুষের এক লাখ ৯৯ হাজার টাকাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।