বিবাহ নিবন্ধন ফরমে পরিচয় বা জন্ম সনদের নম্বর থাকা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবহ বন্ধ করার জন্য বিবাহ নিবন্ধন ফরমে জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের নম্বর সংযুক্ত করতে হবে। এই বিধানটি বাধ্যতামূলক করা হলে বিয়ে নিবন্ধনকারীরা কাজটি করতে বাধ্য হবেন।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েকজন মুসলিম বিয়ে রেজিস্ট্রার (নিবন্ধক) এবং হিন্দু পুরোহিত বলেন, নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করা এবং পাশের এলাকায় গিয়ে বিয়ে পড়ানোর সুযোগ থাকায় বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না।সেমিনারে ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন খান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, রেজিস্ট্রেশন ফরমে শুধু বিয়ের পাত্রীদের ক্ষেত্রে তালাকপ্রাপ্ত এবং কুমারী উল্লেখ করার বিষয়টি অবমাননাকর। এটা পরিবর্তনের আশ্বাস দেন তিনি।বেসরকারি সংগঠন স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট এবং ১২২টি স্থানীয় পর্যায়ের সংগঠনের সমন্বয়ে গঠিত জাতীয় মোর্চা জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স যৌথভাবে ওই সেমিনার আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম। বক্তব্য দেন রঞ্জন কর্মকার ও বিভূরঞ্জন সরকার। সভাপতিত্ব করেন অ্যালায়েন্সের নির্বাহী কমিটির সদস্য রাশেদা খানম। বিজ্ঞপ্তি।