বিবাহবহির্ভূত সম্পর্ক থাকায় শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্ত ওই শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। সিন্ডিকেট সদস্য মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এক ছাত্রীর সঙ্গে অর্থনীতি বিভাগের এক শিক্ষকের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। গত ১৪ ফেব্রুয়ারি বিভাগের একাডেমিক কমিটিতে এ বিষয়ে নিন্দা প্রস্তাব আনা হয়। এরপর ওই শিক্ষক ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্যকে বিষয়টি জানানো হয়। সিন্ডিকেটে আলোচনা শেষে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। এ ছাড়া ঘটনা তদন্ত করতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।