বিভিন্ন টার্মিনাল থেকে নতুন স্থাপনা অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েদাবাদসহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে নির্মাণ করা নতুন স্থাপনা অপসারণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন: বি-৪৯৪)।গতকাল বুধবার সায়েদাবাদে জনপথ মোড়ে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি। দাবি আদায় না হলে ২১ ফেব্রুয়ারি থেকে টার্মিনাল ব্যবহারের বিনিময়ে সিটি করপোরেশনকে যে রাজস্ব দেওয়া হয়, তা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।সমাবেশে শ্রমিকনেতারা বলেন, টার্মিনালগুলোতে নতুন করে স্থাপনা নির্মাণের কারণে বাস চলাচল বাধাগ্রস্ত এবং যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।২ ফেব্রুয়ারি সড়ক নিরাপত্তা উপদেষ্টা কমিটির বৈঠকেও টার্মিনাল থেকে নতুন নির্মিত স্থাপনা অপসারণের সিদ্ধান্ত হয়। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। শ্রমিক নেতাদের দাবি, এর মাধ্যমে একটি দল টার্মিনাল দখল করে চাঁদাবাজি করতে চায়।সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আলী রেজা। বক্তব্য দেন হজরত আলী, আবুল কালাম, মো. মহসীন, আকতার হোসেন, আশ্রাফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।