বিভিন্ন দল ও সংগঠনের হরতালবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন দল ও সংগঠন। এসব সমাবেশে বক্তারা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বাধাগ্রস্ত করতে ১৮ দলীয় জোট বারবার হরতাল দিচ্ছে।সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধী মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ। একই সময় ওই এলাকায় হরতালবিরোধী মিছিল করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হরতালবিরোধী সমাবেশ করে ছাত্রসংগ্রাম পরিষদ। জাতীয় শ্রমিক লীগ দুপুরে মতিঝিলে হরতালবিরোধী সমাবেশ করে। কারওয়ান বাজার ও মানিক মিয়া অ্যাভিনিউতে হরতালবিরোধী সমাবেশ করে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশন।