বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন বৃহস্পতিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসভাড়া কমানো, পোশাকশিল্পের শ্রমিকদের জন্য রেশনিং ও আবাসনের দাবিতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের কেন্দ্রীয় নেতা এম দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. তৌহিদুর রহমান, আমিরুল হক, সালাউদ্দিন স্বপন, রোকেয়া সুলতানা, তাহমিনা রহমান প্রমুখ।লিখিত বক্তব্যে জিনিসপত্রের দাম বাড়া, বাসের ভাড়া বাড়ানো, আবাসনের ব্যবস্থা না করা এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি থাকার পরও চাল, ডাল, আটাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য রেশনিংয়ের মাধ্যমে বিতরণ না করায় পোশাকশ্রমিকদের দুঃখ-কষ্টের কথা বর্ণনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।