বিভিন্ন সংগঠনের শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদায়, শোক ও শ্রদ্ধায় গতকাল সোমবার রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল রাজধানীর পাড়া-মহল্লা ও রাস্তার মোড়ে মোড়ে বাজানো হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। কালো পতাকা আর কালো ব্যানারে ছেয়ে যায় রাজধানীর সব রাস্তা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলের কেন্দ্রীয় ও সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে নিহত পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়। বিভিন্ন সংগঠন ইফতার বিতরণ করে। যেসব সংগঠন নানা কর্মসূচি পালন করে সেগুলো হলো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ইসলামিক ফাউন্ডেশন, মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পঁচাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, ভিকারুননিসা স্কুল ও কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শহীদ নূর হোসেন সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নজরুল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, লু ৎ ফা একাডেমি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট, শেখ রাসেল শিশু সংসদ, শেখ ফজিলাতুন্নেসা ইসলামিক মহিলা কলেজ, ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু শিশু একাডেমি, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট, নর্থ সাউথ ইউনিভার্সিটি, শিক্ষক সমিতি (বাশার-ছালাম), অভিভাবক ঐক্য ফোরাম, ঢাকা সড়ক পরিবহন সমিতি, কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, স্লোগান ’৭১, তেজগাঁও মহিলা কলেজ, বেসিক ব্যাংক, রমনা কালীমন্দির, বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদ প্রভৃতি।