বিমানবন্দর থেকে রেলস্টেশন পর্যন্ত পাতালপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত পাতালপথ (টানেল) নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ডসভা শেষে তিনি এ কথা বলেন।
বিমানবন্দর চত্বরে যাত্রীদের যত্রতত্র সড়ক পারাপার নিয়ে গত ২৯ অক্টোবর প্রথম আলোতে ‘অবৈধ সড়ক পারাপার, যানজট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। গতকাল ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দর রেলস্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত পাতালপথ নির্মাণ করা হলে যাত্রীরা এই টানেল ব্যবহার করে বিমানবন্দরে সরাসরি আসতে বা যেতে পারবেন। এই পাতালপথে আশকোনা হাজি ক্যাম্পকেও সংযুক্ত করা হবে। এই পাতালপথ নির্মাণের অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাথমিক সম্মতি পাওয়া গেছে বলে জানান মন্ত্রী।