বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত রোববার মধ্যরাতে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ইব্রাহিম (৪৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে।সূত্র জানায়, বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে একটি ব্যক্তিগত গাড়ি মালবোঝাই একটি ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইব্রাহিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ চালক সজীব হোসেনসহ ব্যক্তিগত গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।