বিমানবন্দর সড়কে স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল গেটের কাছে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া বাসের চালক মো. তসিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে তাঁকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তসিকুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেরপুর গ্রামে।

আজ মঙ্গলবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তসিকুল ওই দম্পতিকে গাড়িচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রাজধানীর বিমানবন্দর সড়কের পদ্মা অয়েল গেটের কাছে গাড়িচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। গতকাল আনুমানিক সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. আকাশ ইকবাল ও মায়া হাজারিকা। আকাশ ইকবাল পদ্মা সেতু প্রকল্পে এবং মায়া হাজারিকা হোটেল লেক ক্যাসলে চাকরি করতেন।

পুলিশ জানায়, নিহত দুজন কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন। বিমানবন্দরের নির্মাণাধীন টার্মিনালের কাছে যে ইউলুপ আছে, সেখানে আজমেরী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।

আরও পড়ুন