বিমানবন্দরে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত মানুষের সংখ্যাও। চীনের এ ভাইরাস যাতে বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কব্যবস্থা নেওয়া হয়েছে। স্থাপন করা হয়েছে থার্মাল স্ক্যানার। এর ভেতর দিয়ে আসার পর সংকেত দিলে ওই যাত্রীকে পরীক্ষা করবেন স্বাস্থ্যকর্মীরা। এরপর ওই যাত্রীকে বিমানবন্দরে কোয়ারেন্টাইন রুমে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হবে। বিমানবন্দরের কর্মকর্তা ও যাত্রীরাও সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করছেন।








