বিমানবন্দরে ভারতীয় মুদ্রাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার পাকিস্তান থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন যাত্রী আবুল বাশার ও তাঁর সহযোগী আবদুস সোবহান। বাশারের বাড়ি ফেনীতে আর সোবহানের বাড়ি মুন্সিগঞ্জে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল ইসলাম খান প্রথম আলোকে জানান, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শারজাহ হয়ে পাকিস্তান থেকে সকাল নয়টার দিকে শাহজালালে এসে পৌঁছান আবুল বাশার। বিমানের ভেতরেই গোয়েন্দারা তাঁকে শনাক্ত করেন। তাঁর সঙ্গে থাকা বালিশ ও কম্বলের ভেতর লুকানো অবস্থায় ১ কোটি ৩০ লাখ ভারতীয় মুদ্রা পাওয়া যায়। বাশারের জন্য বিমানবন্দরের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষমাণ আবদুস সোবহানকেও আটক করা হয়।