বিমানবন্দরে সোয়া কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ২২ লাখ টাকা মূল্যমানের আটটি দেশের অর্থসহ বাবু সরকার (৪০) নামের একজনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গতকাল সকালে তাঁকে আটক করেন।শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সুপারিন-টেনডেন্ট শামসুল ইসলাম খান বলেন, গতকাল সকাল আটটার দিকে বাবু কাতার এয়ারওয়েজের একটি বিমানে দুবাই যাচ্ছিলেন। তিনি বিমানে ওঠার পর সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা তাঁকে চ্যালেঞ্জ করেন। পরে তাঁর কাছ থেকে সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান ও কুয়েতের বিপুল পরিমাণ মুদ্রা এবং মার্কিন ডলার ও ইউরো উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্যমান এক কোটি ২২ লাখ। শামসুল ইসলাম বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।এদিকে এ ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তারা বাবুকে তল্লাশিকারী বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মীদের খুঁজছেন। কীভাবে তিনি লাগেজে বিপুল পরিমাণ মুদ্রা নিয়ে বিমানে উঠলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।